কক্সবাজারে সালাহউদ্দিন, শোকাহত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়ে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজে শুক্রবার কক্সবাজারে আসেন। নির্বাচনি তফসিল সংক্রান্ত কাজের ফাঁকে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
ঢাকা থেকে বিমানযোগে দুপুরে কক্সবাজার পৌঁছার পর উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। পরে সাংবাদিক আনছারের প্রয়াত স্ত্রী রোকসানা নূর ও ১৩ বছর বয়সী কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। গত ১৪ অক্টোবর রোকসানা নূর এবং ২৭ ডিসেম্বর তাদের ছেলে আব্দুল্লাহ মারা যায়।
জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ আনছার হোসেনের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক প্রকাশ করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে দুই দিনের সফরে এসেছেন এই বিএনপি নেতা এবং শনিবার তিনি ঢাকায় ফিরে যাবেন।
সম্পর্কিত খবর
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের বিকল্প নেই: ড. মঈন খান
সংস্কার বাস্তবায়ন না হলে আবার মাঠে নামতে হবে: নাসীরুদ্দীন

আরও পড়ুন

কক্সবাজারে সালাহউদ্দিন, শোকাহত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়ে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজে শুক্রবার কক্সবাজারে আসেন। নির্বাচনি তফসিল সংক্রান্ত কাজের ফাঁকে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
ঢাকা থেকে বিমানযোগে দুপুরে কক্সবাজার পৌঁছার পর উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। পরে সাংবাদিক আনছারের প্রয়াত স্ত্রী রোকসানা নূর ও ১৩ বছর বয়সী কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। গত ১৪ অক্টোবর রোকসানা নূর এবং ২৭ ডিসেম্বর তাদের ছেলে আব্দুল্লাহ মারা যায়।
জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ আনছার হোসেনের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক প্রকাশ করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে দুই দিনের সফরে এসেছেন এই বিএনপি নেতা এবং শনিবার তিনি ঢাকায় ফিরে যাবেন।
সম্পর্কিত খবর
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের বিকল্প নেই: ড. মঈন…
সংস্কার বাস্তবায়ন না হলে আবার মাঠে নামতে হবে:…