সুষ্ঠু পরিবেশের অভাবে ভোটে না যাওয়ার সিদ্ধান্ত ইসলামী গণতান্ত্রিক পার্টির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। দলটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল নিশ্চিত করেছেন যে, তাদের পক্ষ থেকে কোনো প্রার্থীই মনোনয়নপত্র জমা দেবেন না।
শুক্রবার কেন্দ্রীয় নেতাদের সাথে জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এমএ আউয়াল মন্তব্য করেন, সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসাহ থাকলেও সরকার সবার জন্য সমান সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে তার দলের কোনো নেতা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন না।
নিজের নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি প্রার্থীর ত্রাসের কারণে তার দলের কর্মীরা মাঠে কাজ করতে পারছে না। এছাড়া বিপুল অর্থের অবাধ ব্যয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অনিয়ম সত্ত্বেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

সুষ্ঠু পরিবেশের অভাবে ভোটে না যাওয়ার সিদ্ধান্ত ইসলামী গণতান্ত্রিক পার্টির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। দলটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল নিশ্চিত করেছেন যে, তাদের পক্ষ থেকে কোনো প্রার্থীই মনোনয়নপত্র জমা দেবেন না।
শুক্রবার কেন্দ্রীয় নেতাদের সাথে জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এমএ আউয়াল মন্তব্য করেন, সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসাহ থাকলেও সরকার সবার জন্য সমান সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে তার দলের কোনো নেতা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন না।
নিজের নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি প্রার্থীর ত্রাসের কারণে তার দলের কর্মীরা মাঠে কাজ করতে পারছে না। এছাড়া বিপুল অর্থের অবাধ ব্যয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অনিয়ম সত্ত্বেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…