স্বাধীনতা দিবসে রাজধানীতে আ.লীগের মিছিল, আটক ৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে।
আটককৃতরা হলেন- মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। এদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে রাজধানীতে আ.লীগের মিছিল, আটক ৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে।
আটককৃতরা হলেন- মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। এদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…