ডা. শফিকুর রহমানের নির্বাচনী ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার টাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের নির্বাচনের খরচের হিসাব জমা দিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলিল অনুযায়ী, তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।
ব্যয়ের খতিয়ানে দেখা যায়, সবচেয়ে বেশি খরচ হয়েছে নির্বাচনী প্রচারণাতেই। এ খাতে তিনি ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা ব্যয় করেছেন। এছাড়া জনসভা আয়োজনে ৫ লাখ ৪৫ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা, এজেন্ট ও স্টাফদের পারিশ্রমিক বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা খরচ হয়েছে। এর বাইরে পরিবহন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছেন।
ঢাকা-১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী এই আসনে সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমানের মোট ব্যয় আইনি সীমার মধ্যেই রয়েছে।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

ডা. শফিকুর রহমানের নির্বাচনী ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার টাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের নির্বাচনের খরচের হিসাব জমা দিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলিল অনুযায়ী, তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।
ব্যয়ের খতিয়ানে দেখা যায়, সবচেয়ে বেশি খরচ হয়েছে নির্বাচনী প্রচারণাতেই। এ খাতে তিনি ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা ব্যয় করেছেন। এছাড়া জনসভা আয়োজনে ৫ লাখ ৪৫ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা, এজেন্ট ও স্টাফদের পারিশ্রমিক বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা খরচ হয়েছে। এর বাইরে পরিবহন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছেন।
ঢাকা-১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী এই আসনে সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমানের মোট ব্যয় আইনি সীমার মধ্যেই রয়েছে।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…