জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে দাগানোর ঘৃণ্য চক্রান্ত: সাদিক কায়েম
ডাকসু ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিবাদ ও তাদের সুবিধাভোগীরা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কায়েম তার পোস্টে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে একটি মহল গণভোট, জুলাই সনদ এবং সুরক্ষা অধ্যাদেশ বাতিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আইনি জালে ফেলে বিপ্লবীদের হেনস্তার ষড়যন্ত্র সফল হলে তা বড়ই ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এর ফলে সম্মুখসারির ছাত্রনেতা, জামায়াত-বিএনপির নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী সব শক্তি এবং এমনকি বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও আইনের আওতায় আসতে হতে পারে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত জনআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে এই নেতা সরকারের প্রতি আহ্বান জানান, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিলেন, যার মুখে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে দাগানোর ঘৃণ্য চক্রান্ত: সাদিক কায়েম
ডাকসু ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিবাদ ও তাদের সুবিধাভোগীরা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কায়েম তার পোস্টে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে একটি মহল গণভোট, জুলাই সনদ এবং সুরক্ষা অধ্যাদেশ বাতিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আইনি জালে ফেলে বিপ্লবীদের হেনস্তার ষড়যন্ত্র সফল হলে তা বড়ই ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এর ফলে সম্মুখসারির ছাত্রনেতা, জামায়াত-বিএনপির নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী সব শক্তি এবং এমনকি বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও আইনের আওতায় আসতে হতে পারে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত জনআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে এই নেতা সরকারের প্রতি আহ্বান জানান, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিলেন, যার মুখে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…