প্রতিহিংসা নয়, আইনের শাসনে বিশ্বাস করে বিএনপি: ড. মঈন খান

প্রাইম বার্তা অনলাইন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৮ পিএম
প্রতিহিংসা নয়, আইনের শাসনে বিশ্বাস করে বিএনপি: ড. মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ড. মঈন খান জোর দিয়ে বলেন, বিএনপি আইনের শাসন এবং গণতন্ত্রে বিশ্বাস করে, প্রতিশোধ নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাইয়ের সহিংসতায় জড়িতদের বিচার ও বিরোধী দলের কার্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে তারা নয়। কেউ অপরাধ করলে তার বিচার আইনি প্রক্রিয়ায় হবে। তিনি মনে করেন, বিগত ১৭ বছর গণতন্ত্র বাধাগ্রস্ত থাকার পর গত ইলেকশনে জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দলটি একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার বিরোধী। জনগণই ক্ষমতার উৎস এবং তাদের মতামতের প্রতিফলন ঘটানোই তাদের মূল লক্ষ্য। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...