ফুলপুরে সেনা সদস্য নিহতে শোক প্রকাশ ডা. শফিকুর রহমানের
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে সেনাবাহিনীর ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট শেখ রেজাউল কবীর ও বাসচালক আব্দুল বাসেত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়াও এই ঘটনায় সেনাবাহিনীর আরও কয়েকজন সদস্যসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো সার্জেন্ট শেখ রেজাউল কবীর ও আব্দুল বাসেতের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে তিনি মরহুমদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলপুরে সেনা সদস্য নিহতে শোক প্রকাশ ডা. শফিকুর রহমানের
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে সেনাবাহিনীর ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট শেখ রেজাউল কবীর ও বাসচালক আব্দুল বাসেত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়াও এই ঘটনায় সেনাবাহিনীর আরও কয়েকজন সদস্যসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো সার্জেন্ট শেখ রেজাউল কবীর ও আব্দুল বাসেতের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে তিনি মরহুমদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…