জামালপুরের এমপি মিল্লাত হলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৪ এএম
জামালপুরের এমপি মিল্লাত হলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত এই প্রার্থী ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী ৯৬ হাজার ৭৮৩ ভোট লাভ করেন।

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটের বিস্তারিত হিসাবে দেখা যায়, মিল্লাত বকশীগঞ্জ থেকে ৫৯ হাজার ৩৭৯ এবং দেওয়ানগঞ্জ থেকে ১ লাখ ১৩ হাজার ১৮৯ ভোট অর্জন করেন। এর আগে ২০০১ সালেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...