ঐতিহ্য ভেঙে সংসদ ভবনে তারেক রহমানের শপথ, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে এটি দেশের পঞ্চম বিএনপি সরকার।
নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৯ জন, যার মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
মন্ত্রিসভার অন্যতম সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ড. খলিলুর রহমান এবং আবদুল আউয়াল মিন্টুসহ অন্যান্যরা শপথ গ্রহণ করেছেন। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ রশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল এবং ইশরাক হোসেনসহ ২৪ জন দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

ঐতিহ্য ভেঙে সংসদ ভবনে তারেক রহমানের শপথ, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে এটি দেশের পঞ্চম বিএনপি সরকার।
নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৯ জন, যার মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
মন্ত্রিসভার অন্যতম সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ড. খলিলুর রহমান এবং আবদুল আউয়াল মিন্টুসহ অন্যান্যরা শপথ গ্রহণ করেছেন। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ রশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল এবং ইশরাক হোসেনসহ ২৪ জন দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…