ইতিহাসের বৃহত্তম বিরোধী দল জামায়াত, বিভ্রান্ত হবেন না: শফিকুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০ পিএম
ইতিহাসের বৃহত্তম বিরোধী দল জামায়াত, বিভ্রান্ত হবেন না: শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর গণমাধ্যমে বিভিন্ন খণ্ডিত তথ্য উপস্থাপন করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মনে কোনো হতাশা বা বিভ্রান্তি না আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেছেন, অতীতের সব রেকর্ড ভেঙে দলটি এখন দেশের অন্যতম প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল মাত্র দুটি। কিন্তু বর্তমানে কোটি কোটি মানুষের সমর্থন ও ভোটারদের আস্থা অর্জন করে তারা ইতিহাস সৃষ্টি করেছে। তার মতে, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে রায় দিয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিপক্বতা দেখানো অত্যন্ত জরুরি। সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করতে গঠনমূলক ভূমিকা পালনের পাশাপাশি আগামী নির্বাচনগুলোর জন্য নিজেদের আরও শক্তিশালী করার ডাক দেন তিনি। ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...