পিতার সুনামের ধার ধরে গাজীপুরে জয়ী হলেন মঞ্জুরুল করিম রনি

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৭ এএম
পিতার সুনামের ধার ধরে গাজীপুরে জয়ী হলেন মঞ্জুরুল করিম রনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এম মঞ্জুরুল করিম ওরফে রনি। প্রয়াত সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য পুত্র রনি এই আসন থেকে ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী আলী নাছের খান পান ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং নিজস্ব রাজনৈতিক দক্ষতার কারণে এই জয় অর্জনে সক্ষম হন তিনি।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বিজয়ের পেছনে তার বাবার অবদানকে মূল শক্তি হিসেবে দেখছেন। তার পিতা এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। এলাকায় সড়ক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তার বাবার কাজের স্বীকৃতি স্বরূপ ভোটাররা তাকে বেছে নিয়েছেন। এছাড়া নির্বাচনী প্রচারণায় যানজট নিরসন ও কর্মসংস্থানের মতো ইস্যু তুলে তরুণ ভোটারদের আকৃষ্ট করেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিমত, রনির এই জয় একটি পরিবারের প্রতি গভীর আস্থার বহিঃপ্রকাশ এবং নতুন নেতৃত্বের প্রতি আশার প্রতীক। এখন তার সামনে মূল চ্যালেঞ্জ হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা। সমর্থকরা আশা করছেন, তিনি পিতার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার উন্নতিতে ভূমিকা রাখবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...