সুনামগঞ্জে ধানের শীষের জয়, প্রতিদ্বন্দ্বীকে ফুলেল শুভেচ্ছা শিশির মনিরের
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে পরাজিত করেছেন তিনি। ফলাফল নিশ্চিত হওয়ার পর পরাজয় মেনে নিয়ে বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।
আসনটির মোট ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষের নাছির উদ্দীন চৌধুরী ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়েছেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শিশির মনির ভোট পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮টি। এই ফলাফল অনুযায়ী নাছির উদ্দীন চৌধুরী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার রাতে শিশির মনির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ পরাজয়ের পরও প্রতিপক্ষের প্রতি এমন ক্রীড়াবোধ রাজনৈতিক মহলে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

সুনামগঞ্জে ধানের শীষের জয়, প্রতিদ্বন্দ্বীকে ফুলেল শুভেচ্ছা শিশির মনিরের
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে পরাজিত করেছেন তিনি। ফলাফল নিশ্চিত হওয়ার পর পরাজয় মেনে নিয়ে বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।
আসনটির মোট ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষের নাছির উদ্দীন চৌধুরী ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়েছেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শিশির মনির ভোট পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮টি। এই ফলাফল অনুযায়ী নাছির উদ্দীন চৌধুরী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার রাতে শিশির মনির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ পরাজয়ের পরও প্রতিপক্ষের প্রতি এমন ক্রীড়াবোধ রাজনৈতিক মহলে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…