তারেককে জেতাতে প্রাণ দিতে প্রস্তুত যুবদল নেতা নয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আনুগত্যের বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, আগামীকাল ১২ তারিখ অনুষ্ঠেয় নির্বাচনকে তিনি তারেক রহমানের জন্য একটি পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন। সারাদেশের ২৯৯টি আসনে আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। নয়ন লিখেছেন, মাগুরা-২ আসনটি যেভাবেই হোক তাকে জিতিয়ে আনতে হবে, এমনকি এর জন্য নিজের প্রাণ দিতেও তিনি সর্বদা প্রস্তুত। তিনি এই কঠিন বাস্তবতাকে পাহাড় সমান বাধা হিসেবে অভিহিত করেও আস্থা প্রকাশ করেন যে, আল্লাহর রহমতে তিনি এ লাশ নিজের ঘাড়ে তুলে পার করতে সক্ষম হবেন।
এই যুবদল নেতা আরও মন্তব্য করেন, মাগুরার মানুষ যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন, তবে তা কোনো সাধারণ প্রার্থীকে নয়, বরং দেশের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকেই ভোট দেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় মানুষকে বোঝাতে কিছুটা কষ্ট হলেও তিনি আশাবাদী যে, অতীতের মতো এবারও তিনি এই পরীক্ষায় সফল হবেন।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

তারেককে জেতাতে প্রাণ দিতে প্রস্তুত যুবদল নেতা নয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আনুগত্যের বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, আগামীকাল ১২ তারিখ অনুষ্ঠেয় নির্বাচনকে তিনি তারেক রহমানের জন্য একটি পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন। সারাদেশের ২৯৯টি আসনে আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। নয়ন লিখেছেন, মাগুরা-২ আসনটি যেভাবেই হোক তাকে জিতিয়ে আনতে হবে, এমনকি এর জন্য নিজের প্রাণ দিতেও তিনি সর্বদা প্রস্তুত। তিনি এই কঠিন বাস্তবতাকে পাহাড় সমান বাধা হিসেবে অভিহিত করেও আস্থা প্রকাশ করেন যে, আল্লাহর রহমতে তিনি এ লাশ নিজের ঘাড়ে তুলে পার করতে সক্ষম হবেন।
এই যুবদল নেতা আরও মন্তব্য করেন, মাগুরার মানুষ যদি ধানের শীষ প্রতীকে ভোট দেন, তবে তা কোনো সাধারণ প্রার্থীকে নয়, বরং দেশের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকেই ভোট দেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় মানুষকে বোঝাতে কিছুটা কষ্ট হলেও তিনি আশাবাদী যে, অতীতের মতো এবারও তিনি এই পরীক্ষায় সফল হবেন।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…