মীরপুরে ভোটকেন্দ্রে হানা, দুই জামায়াত কর্মীর জেল, অফিসার অপসারিত

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৮ পিএম
মীরপুরে ভোটকেন্দ্রে হানা, দুই জামায়াত কর্মীর জেল, অফিসার অপসারিত

রাজধানীর মীরপুরে ভোটগ্রহণের কাজে বাধা দিতে এবং ফলাফল প্রভাবিত করতে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে জামায়াতের দুই এজেন্টকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দায়িত্বে গাফিলতির অভিযোগে ওই কেন্দ্রের পোলিং অফিসারকেও তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার মীরপুরের শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাড়িপাল্লা প্রতীকের এজেন্ট মেহেদি হাসান খাদেম (৩২) এবং রাইহান হোসেনকে (২৩) এই সাজা প্রদান করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।

অন্যদিকে, ভোটকেন্দ্রে নিয়ম মেনে নজরদারি না থাকার অভিযোগে পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে সরিয়ে দেওয়া হয়। তদন্তে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদকের সহধর্মিণী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...