রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের গণমিছিলে মানুষের ঢল
রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহরে একটি বিশাল মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বড় বাজার, হাসপাতাল সড়ক ও আদর্শ মহিলা কলেজ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। এ সময় “খৈয়ম ভাইয়ের ধানের শীষ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ীর বিভিন্ন সড়ক।
এর আগে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে জড়ো হন।
সমাবেশে বক্তব্যে প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেন, টাকা দিয়ে ভোট কেনা ও সারা দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “ষড়যন্ত্র করে লাভ নেই। জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে।”
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন
রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের গণমিছিলে মানুষের ঢল
রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহরে একটি বিশাল মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বড় বাজার, হাসপাতাল সড়ক ও আদর্শ মহিলা কলেজ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। এ সময় “খৈয়ম ভাইয়ের ধানের শীষ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ীর বিভিন্ন সড়ক।
এর আগে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে জড়ো হন।
সমাবেশে বক্তব্যে প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেন, টাকা দিয়ে ভোট কেনা ও সারা দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “ষড়যন্ত্র করে লাভ নেই। জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে।”
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…