পাংশায় বিএনপি প্রার্থী হারুন-অর-রশিদের ধানের শীষের গণমিছিলে জনতার ঢল
রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদের সমর্থনে পাংশায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পাংশা বাজারের প্রধান সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিপুল সংখ্যক সাধারণ জনগণ গণমিছিলে উপস্থিত ছিলেন।
এ সময় অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. হারুন-অর-রশিদকে বিজয়ী করার আহ্বান জানান। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন
পাংশায় বিএনপি প্রার্থী হারুন-অর-রশিদের ধানের শীষের গণমিছিলে জনতার ঢল
রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদের সমর্থনে পাংশায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পাংশা বাজারের প্রধান সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিপুল সংখ্যক সাধারণ জনগণ গণমিছিলে উপস্থিত ছিলেন।
এ সময় অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. হারুন-অর-রশিদকে বিজয়ী করার আহ্বান জানান। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…