ধর্মভিত্তিক দল থেকে আধুনিক রাষ্ট্রনেতা: শফিকুর রহমানের নতুন ইশতেহার

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০১ পিএম
ধর্মভিত্তিক দল থেকে আধুনিক রাষ্ট্রনেতা: শফিকুর রহমানের নতুন ইশতেহার

নির্বাচনের মাত্র তিন দিন আগে রাজধানীতে এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে তারা ক্ষমতায় এলে আগামী ২০৪০ সালের মধ্যে দেশের জিডিপি চার গুণ বৃদ্ধি করে ২ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নেবে।

রাজনীতিক ও কূটনীতিকদের উপস্থিতিতে ৬৭ বছর বয়সী এই নেতা বলেছেন, প্রযুক্তিনির্ভর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও উৎসাহিত করা হবে। যদিও ঢাকার অর্থনীতিবিদদের একটি অংশ এই পরিকল্পনাকে অর্থায়নের বাস্তব দিক তুলে ধরতে ব্যর্থ বলে মনে করলেও, বিশ্লেষকদের মতে এর মাধ্যমে দলটি তাদের রূপান্তর এবং আধুনিক রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছে।

গত বছরের জুলাইয়ে সাবেক সরকারের পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় জামায়াত এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ায় একসময় কট্টরপন্থী হিসেবে পরিচিত এই দলটি এখন ইউরোপ ও পশ্চিমাদের পাশাপাশি ভারতীয় কূটনীতিকদেরও আকৃষ্ট করছে। ফলে আলোচনায় এসেছে, সামনের দিনে কি শফিকুর রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন?

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...