পুলিশের প্রশ্রয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খান

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১১:৪৯ পিএম
পুলিশের প্রশ্রয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতাকে পুঁজি করে জামায়াতে ইসলামী এখন সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। তিনি মন্তব্য করেন, এটি একটি বাস্তবহীন স্বপ্ন কারণ পুলিশের ছত্রছায়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা সম্ভব নয়।

রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন লিখেছেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের পক্ষে সংসদ ভবনের ধারেকাছেও যাওয়া সম্ভব ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সংসদ অধিবেশন চলাকালে ভবন ঘেরাও করে হুমকি দিচ্ছে এবং ভেতরে ঢুকে আগের মতো অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। তিনি প্রশ্ন রাখেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় কোনো জামায়াত নেতা কি সংসদের ভেতরে ঢুকেছিলেন?

তিনি আরও বলেন, বর্তমানে তারা পুলিশ কিছু বলবে না এমনটা জেনে রাস্তায় নেমেছে। এর আগে তারা দীর্ঘ ১৬ বছর সংসদের আশপাশেও যেতে পারেনি। তার মতে, যারা বিরোধী দল হিসেবেই ঘুরপাক খায় এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খায়, তারা পুলিশ প্রোটেকশন নিয়ে লংমার্চ বা সচিবালয় ঘেরাও করে ক্ষমতায় যেতে পারবে না। তারা হয়তো রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারবে, কিন্তু দেশ চালাতে পারবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...