সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় জড়িত চক্রের মূলহোতা পনি গ্রেফতার
বগুড়া থেকে চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসা প্রধান শিক্ষিকা রনজিনা পারভীনকে সংসদ ভবন সংলগ্ন এলাকায় ছিনতাইকালে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-২। তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বাইকটি মূলত একটি ওয়ার্কশপের মালিক রাকিবের, তবে ‘প্যারা পনি’ হুমকি দিয়ে তা কেড়ে নিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহার করত। ভুক্তভোগীর স্বামী আব্দুল মতিন ঘটনাস্থলে উপস্থিত থাকা বাইকটি সনাক্ত করেছেন।
সম্পর্কিত খবর
নারায়ণগঞ্জ-পিরোজপুরসহ ৩ জেলায় নতুন পুলিশ সুপার
চার ডিআইজি প্রিজনসকে বদলি, নতুন কর্মস্থলে যাচ্ছেন যারা
ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে পাকিস্তান হাইকমিশনে বিপাকে যুবক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং
নামাজের সময়সহ ইসলামি তথ্যের ডিজিটাল হাব ‘প্রিয় মুসলিম’
মক্কা চুক্তি নিয়ে ঝুঁকি নেই, শান্তির সম্ভাবনা দেখছে বাংলাদেশ

আরও পড়ুন

সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় জড়িত চক্রের মূলহোতা পনি গ্রেফতার
বগুড়া থেকে চোখের চিকিৎসার জন্য ঢাকায় আসা প্রধান শিক্ষিকা রনজিনা পারভীনকে সংসদ ভবন সংলগ্ন এলাকায় ছিনতাইকালে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-২। তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বাইকটি মূলত একটি ওয়ার্কশপের মালিক রাকিবের, তবে ‘প্যারা পনি’ হুমকি দিয়ে তা কেড়ে নিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহার করত। ভুক্তভোগীর স্বামী আব্দুল মতিন ঘটনাস্থলে উপস্থিত থাকা বাইকটি সনাক্ত করেছেন।
সম্পর্কিত খবর
নারায়ণগঞ্জ-পিরোজপুরসহ ৩ জেলায় নতুন পুলিশ সুপার
চার ডিআইজি প্রিজনসকে বদলি, নতুন কর্মস্থলে যাচ্ছেন যারা
ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে পাকিস্তান হাইকমিশনে বিপাকে যুবক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ জানালেন শি…
নামাজের সময়সহ ইসলামি তথ্যের ডিজিটাল হাব ‘প্রিয় মুসলিম’
মক্কা চুক্তি নিয়ে ঝুঁকি নেই, শান্তির সম্ভাবনা দেখছে…