বাবার ‘গুমের’ খবর শুনেই পরীক্ষার হলে যায় ছেলে: আবেগঘন স্মৃতি লুনার

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১০:৫৪ পিএম
বাবার ‘গুমের’ খবর শুনেই পরীক্ষার হলে যায় ছেলে: আবেগঘন স্মৃতি লুনার

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা স্বামীকে হারানোর আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, স্বামী গুম হওয়ার পরের দিনই বড় ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে নেওয়ার পথে ট্রাফিক সিগন্যালে পত্রিকার হকাররা যখন ‘ইলিয়াস আলী গুম’ বলে চিৎকার করছিলেন, ঠিক তখনই গাড়িতে বসে সেই শোনার পর ছেলেকে পরীক্ষা দিতে হয়েছিল।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হন। এর পরদিন ১৮ তারিখ তার বড় ছেলের ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় এমন করুণ দৃশ্যের মুখোমুখি হতে হয় তাদের।

লুনা আরও বলেন, তার ছোট মেয়েকে নিয়েও স্কুলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কেউ কেউ হাসাহাসিও করেছে। এক পর্যায়ে মেয়েকে স্কুল বদলাতে বাধ্য হন তিনি। সন্তানদের স্বাভাবিকভাবে বড় করার জন্য পরবর্তী সময়ে তিনি তাদের আর মিডিয়ার সামনে আনেননি। সভায় গুমের শিকার পরিবারগুলোর বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আয়ম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...