নারায়ণগঞ্জ-পিরোজপুরসহ ৩ জেলায় নতুন পুলিশ সুপার
নারায়ণগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুর—এই তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাদারীপুরের বর্তমান পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফলজে এলাহীকে মাদারীপুর জেলার এসপি এবং ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডিতে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে ঢাকা টিডিএসে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়। ময়মনসিংহ রেঞ্জের রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এছাড়া ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এই সব আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন উপসচিব তৌছিফ আহমেদ।
সম্পর্কিত খবর
রাজধানীর মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
চার ডিআইজি প্রিজনসকে বদলি, নতুন কর্মস্থলে যাচ্ছেন যারা
সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় জড়িত চক্রের মূলহোতা পনি গ্রেফতার
ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে পাকিস্তান হাইকমিশনে বিপাকে যুবক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং
নামাজের সময়সহ ইসলামি তথ্যের ডিজিটাল হাব ‘প্রিয় মুসলিম’

আরও পড়ুন

নারায়ণগঞ্জ-পিরোজপুরসহ ৩ জেলায় নতুন পুলিশ সুপার
নারায়ণগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুর—এই তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাদারীপুরের বর্তমান পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফলজে এলাহীকে মাদারীপুর জেলার এসপি এবং ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডিতে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে ঢাকা টিডিএসে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়। ময়মনসিংহ রেঞ্জের রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এছাড়া ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এই সব আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন উপসচিব তৌছিফ আহমেদ।
সম্পর্কিত খবর
রাজধানীর মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার…
চার ডিআইজি প্রিজনসকে বদলি, নতুন কর্মস্থলে যাচ্ছেন যারা
সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যায় জড়িত চক্রের মূলহোতা…
ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে পাকিস্তান হাইকমিশনে বিপাকে যুবক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ জানালেন শি…