মক্কা চুক্তি নিয়ে ঝুঁকি নেই, শান্তির সম্ভাবনা দেখছে বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৮:৩৯ পিএম
মক্কা চুক্তি নিয়ে ঝুঁকি নেই, শান্তির সম্ভাবনা দেখছে বাংলাদেশ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশ কোনো ধরনের ঝুঁকি দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই উদ্যোগকে নতুন সুযোগ হিসেবে দেখছে ঢাকা। গত রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এই চুক্তি নিয়ে সম্ভাব্য ঝুঁকি আছে কি-না এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির প্রবাদ ব্যবহার করে বলেন, জীবন যদি না বাঁচে, তবে আগে থেকে মরণের চিন্তা করার কোনো মানে হয় না। তিনি একে একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন এবং বর্তমান বিশ্বের অস্থিরতার মধ্যেও বাংলাদেশকে পররাষ্ট্রনীতিতে নমনীয় হতে হবে বলে মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সরকারের অঙ্গীকার। বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এলে সেখানেই বাংলাদেশের সমর্থন থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সফলতার কথা তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ঢাকার ভূমিকা সবার জানা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...