বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৯:০১ পিএম
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং

ঢাকায় নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ধারাবাহিকতায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোংলা বন্দর আধুনিকায়নে চুক্তির বিষয়গুলো তুলে ধরা হয়। রাষ্ট্রদূত জানান, এ জোনে প্রায় ৩০টি চীনা কোম্পানি ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা থেকে স্থানীয় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনার সময় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করেছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ এবং প্রতিরক্ষা সংলাপ ‘২+২’ ফরম্যাটে শুরু করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...