সকালে ৬ হাজার, বিকেলে ১২ হাজার! বিমানভাড়া নিয়ে সংসদে আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৬:৪৮ পিএম
সকালে ৬ হাজার, বিকেলে ১২ হাজার! বিমানভাড়া নিয়ে সংসদে আলোচনা

দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়ার অস্বাভাবিক দফায়দারি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তোলা হয়েছে। একই দিনে সকাল ও বিকেলের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান দেখিয়ে এই অসঙ্গতি দূর করার দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। তবে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে নির্ধারিত ভাড়ার তথ্য তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এ আলোচনা হয়। সম্পূক প্রশ্নে সাংসদ মজিবুর রহমান বলেন, সকালে যে ভাড়া ৬ হাজার টাকা, বিকেলে তা দাঁড়ায় ১২ হাজার বা তারও বেশি। এটি যাত্রীদের জন্য অসহনীয় হয়ে পড়েছে এবং এর সুষ্ঠু সমাধান চেয়েছেন তিনি।

জবাবে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে যাওয়া-আসার টিকিটের দাম কখনোই ১২ হাজার টাকা হয়নি। তিনি বলেন, নির্ধারিত ভাড়া ৬ হাজার ৪০০ টাকা, যার মধ্যে সরকারি ট্যাক্স ও অন্যান্য খরচ বাদ দিয়ে বর্তমানে ৬ হাজার ৩০০ টাকা ধরা হয়েছে। এছাড়া শেষ মুহূর্তের টিকিটের কালোবাজারি রোধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...