তেজগাঁও বিভাগে অভিযান: ছয় থানায় গ্রেফতার ৭৬ জন

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১১:১৬ পিএম
তেজগাঁও বিভাগে অভিযান: ছয় থানায় গ্রেফতার ৭৬ জন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজধানীর তেজগাঁও বিভাগের আওতাধীন ছয় থানায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৬ জনকে আটক করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. জুলহাস (৪২), মো. রাব্বী (১৯), মো. তারিকুল (১৯), মো. সাগর মোল্লা (২৬), মো. জুয়েল রানা (৩০), রনি বিশ্বাস (৩১), শারমিন বেগম (২২), রমজান আলী (২৪), মো. পারভেজ (৩০), সামসুদ্দিন আহামেদ মুন্না (৩০), হানিফ হোসেন ওরফে জয় (২৬), মো. ওসমান (৩৫), মো. সাগর (২০), আরিফ হোসেন (২১), অহন মজুমদার (২২), কালাম হোসেন (৪৮), তাফসির আরেফিন খান (২৫), মো. খোকন (২৫), সুমন মিয়া (৩০), ইমাম হোসেন আন্তর (১৯), আশরাফুল তালুকদার (২৩), হাবিব মন্ডল (১৮), বাদশা মিয়া (২০), রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), চাঁন মিয়া (২০), আজমান আহমেদ জসি (৪০), জুয়েল মিয়া (৪০), মো. সাব্বির, এজাজুল হক রুবেল, আমির হাসান (২১), সিরাজুল মৃধা (২৮), কবির (২৬) ও লিমন (১৯)। এছাড়াও গ্রেফতার করা হয়েছে শান্ত ইসলাম পৃথিবী (২৭), জাবেদ চুন্না (৩০), হৃদয় আহম্মেদ রোহান (২৯), মো. শাহিন (৩৫), বাপ্পি শেখ (২২), রাইসুল ইসলাম (২৭), শাখাওয়াত তালুকদার (৪৫), রাশেদ আলী (২৪), মো. শুভ (৩৩), মোহাম্মদ আলী (৩৫), মাহবুব আলম রাজিব (৪২), কামরুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২৪) ও মাহমুদ হোসেন (২৬)-কে।

এই তালিকায় আরও রয়েছেন দ্বীন ইসলাম (২৫), মো. মহিউদ্দিন (২৭), শুভ দাস (২৯), সায়েম হাসান (২৬), মো. মারুফ (২২), মো. হৃদয় (২২), সাজ্জাদ নয়ন (২৮), সুজন (২২), মো. পিন্টু (১৯), মো. সাগর (২৬), মো. সবুজ, রাজন চক্রবর্তী (৩২), নুর ইসলাম (২৬), আপেল মিয়া (২৫), মো. শামীম (৩৮), আমিন বাদশা (৩০), সামসুর রহমান ওরফে মিঠু (২১), জহিরুল ইসলাম (২৮), আল আমিন (২৪), জনি মন্ডল (২৩), সাকিব হাসান (১৯), মো. সাকিল (১৯), মঞ্জুরুল ইসলাম (৩৪), মো. আরিফ (২৮), দেলোয়ার হোসেন এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, তেজগাঁও থানায় ১১ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, মোহাম্মদপুর থানায় ৩২ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলেই আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...