গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় রোববার সন্ধ্যায় অতর্কিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী পথচারী, এক কিশোর এবং এক চা বিক্রেতাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে এলাকার কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আকতারের ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
তেজগাঁও বিভাগে অভিযান: ছয় থানায় গ্রেফতার ৭৬ জন
বাবার ‘গুমের’ খবর শুনেই পরীক্ষার হলে যায় ছেলে: আবেগঘন স্মৃতি…
ই-কমার্সে হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, সমাধানে সরকারের ৩ সিদ্ধান্ত
রাজধানীর মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নারায়ণগঞ্জ-পিরোজপুরসহ ৩ জেলায় নতুন পুলিশ সুপার
চার ডিআইজি প্রিজনসকে বদলি, নতুন কর্মস্থলে যাচ্ছেন যারা

আরও পড়ুন

গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় রোববার সন্ধ্যায় অতর্কিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী পথচারী, এক কিশোর এবং এক চা বিক্রেতাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে এলাকার কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আকতারের ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
তেজগাঁও বিভাগে অভিযান: ছয় থানায় গ্রেফতার ৭৬ জন
বাবার ‘গুমের’ খবর শুনেই পরীক্ষার হলে যায় ছেলে:…
ই-কমার্সে হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম, সমাধানে সরকারের…
রাজধানীর মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার…