ঢাকা-চট্টগ্রাম সড়কে এআই ক্যামেরায় স্বয়ংক্রিয় জরিমানা শুরু

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৭:০৫ এএম
ঢাকা-চট্টগ্রাম সড়কে এআই ক্যামেরায় স্বয়ংক্রিয় জরিমানা শুরু

সড়ক দুর্ঘটনা ও নিয়ন্ত্রণহীন যানবাহন রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগামী ১৮ আগস্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থায় এআই ক্যামেরার মাধ্যমে গাড়ির গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং এবং উল্টোপথে গাড়ি চালানোর মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। অপরাধ ধরা পড়ার পরপরই সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে এবং তিনি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জরিমানা পরিশোধ করতে পারবেন।

শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশ জানায়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের জন্য এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করতে এবং সঠিকভাবে জরিমানা আদায়ে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্তৃপক্ষ আশা করছে, প্রযুক্তির এই ব্যবহার মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে দুর্ঘটনার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...