ভোরে ঢাকায় আবারও কম্পন: রিখটার স্কেলে মাত্রা ৩, উৎপত্তি নরসিংদী

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৯:২৯ এএম
ভোরে ঢাকায় আবারও কম্পন: রিখটার স্কেলে মাত্রা ৩, উৎপত্তি নরসিংদী

সোমবার ভোরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলটি প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এই কম্পনের উৎস ছিল ১০ কিলোমিটার গভীরে। তবে কম্পনটি মৃদু হওয়ায় এতে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত বছর নরসিংদী অঞ্চলে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যাতে কিছু হতাহতের ঘটনাও ঘটেছিল। এলাকাটি ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হলেও এবারের এই কম্পন তুলনামূলক কম শক্তিশালী ছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...