এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি পরিত্যক্ত শপিং ব্যাগের ভেতর থেকে ককটেলের মত দেখতে চারটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো চারটি বস্তু দেখতে পায়।
পুলিশ কর্মকর্তা মো. শওকত আলী জানান, শপিং ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো দেখতে ককটেলের মতো মনে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ওই বস্তুগুলো উদ্ধার করে নিয়ে গেছে। বিস্ফোরক আসল নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা চলছে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন
প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের অফিস সিলগালা দুদকের, জব্দ নগদ ও…
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুস আগামী ২৬ আগস্ট, নেতৃত্বে আল্লামা সাবির…
৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিক্রুটিং এজেন্সি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ
সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত

আরও পড়ুন

এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি পরিত্যক্ত শপিং ব্যাগের ভেতর থেকে ককটেলের মত দেখতে চারটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো চারটি বস্তু দেখতে পায়।
পুলিশ কর্মকর্তা মো. শওকত আলী জানান, শপিং ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো দেখতে ককটেলের মতো মনে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ওই বস্তুগুলো উদ্ধার করে নিয়ে গেছে। বিস্ফোরক আসল নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা চলছে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক, চিকিৎসা শেষে বাড়ি…
প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের অফিস সিলগালা দুদকের, জব্দ…
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুস আগামী ২৬ আগস্ট, নেতৃত্বে…
৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিক্রুটিং এজেন্সি চেয়ারম্যানকে…