হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন

প্রাইম বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৬ ৪:৫৭ এএম
হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন

চট্টগ্রামের হাটহাজারীতে পূর্বশত্রুতার জের ধরে মোহাম্মদ আরাফাত (২৪) নামের এক যুবককে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পান। গত সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে ওই এলাকার হ্যাচারির কাছে অস্ত্রধারী কয়েকজন যুবক আরাফাতের ওপর হামলে পড়ে। একপর্যায়ে তারা শর্টগানের গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলি তার মুখমণ্ডলে লাগলেও শরীরের অন্য কোনো স্থানে আঘাত হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন তালুকদার জানান, প্রতিপক্ষের গুলিতে আরাফাত আহত হলেও তার অবস্থা এখন আশঙ্কাজনক নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...