ইতি র‍্যাবের, পুলিশের অধীন গঠিত হচ্ছে নতুন এসআরবি

প্রাইম বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৬ ৬:৫৫ এএম
ইতি র‍্যাবের, পুলিশের অধীন গঠিত হচ্ছে নতুন এসআরবি

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে এর স্থলে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত এই আইনে র‍্যাবের সকল জনবল, অর্থ, সম্পদ এবং দায়িত্ব নবগঠিত এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, নাগরিকদের অভিযোগ এবং বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাব সংক্রান্ত বিদ্যমান সকল বিধিমালা ও কার্যধারা প্রয়োজনীয় সংস্কারসহ এসআরবির ক্ষেত্রেও বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে বাহিনীর কার্যক্রমে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে খসড়ায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...