সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত সোমবার (১৭ আগস্ট) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্থাটির বিদায়ী মহাসচিব মো. গোলাম সারওয়ারের সাথে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।
সাক্ষাতে সার্কের বর্তমান প্রেক্ষাপট ও সামনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। মহাসচিব গোলাম সারওয়ার প্রতিমন্ত্রীকে অবহিত করেন যে, সার্কের নিয়মিত কার্যক্রম এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় চলা বিভিন্ন প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের রিপোর্ট প্রকাশিত হবে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সার্কের উন্নতির জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা বজায় রাখা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সব অংশীজনকে এগিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দায়িত্ব পালনের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার উত্তরসূরির কাছে নির্বিঘ্নে দায়িত্ব হস্তান্তরের শুভকামনা করেন।
আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. গোলাম সারওয়ার শর্টসার্কিট শামা ওবায়েদ ইসলাম
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল সরকার

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত সোমবার (১৭ আগস্ট) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্থাটির বিদায়ী মহাসচিব মো. গোলাম সারওয়ারের সাথে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।
সাক্ষাতে সার্কের বর্তমান প্রেক্ষাপট ও সামনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। মহাসচিব গোলাম সারওয়ার প্রতিমন্ত্রীকে অবহিত করেন যে, সার্কের নিয়মিত কার্যক্রম এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় চলা বিভিন্ন প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের রিপোর্ট প্রকাশিত হবে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সার্কের উন্নতির জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা বজায় রাখা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সব অংশীজনকে এগিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দায়িত্ব পালনের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার উত্তরসূরির কাছে নির্বিঘ্নে দায়িত্ব হস্তান্তরের শুভকামনা করেন।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮…
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল…