হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক, চমেক হাসপাতালে ভর্তি

প্রাইম বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৬ ৭:০৭ এএম
হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক, চমেক হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মুখে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ আরাফাত (২৪) নামের এক যুবক।

সোমবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরাফাত ওই উপজেলার মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে।

স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন অস্ত্রধারী ওপর হামলা চালায়। এ সময় তারা শর্টগান দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলি এসে আরাফাতের মুখের বাম পাশের অংশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আরাফাতকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাত হয়নি এবং আশঙ্কাজনক অবস্থা নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...