প্রত্যেকের ভাগ্য পরিবর্তনে অর্থনীতির গণতন্ত্রায়ন জরুরি: অর্থমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৭:২১ এএম
প্রত্যেকের ভাগ্য পরিবর্তনে অর্থনীতির গণতন্ত্রায়ন জরুরি: অর্থমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকদের জীবনের প্রতিটি ধাপে রাষ্ট্রের সহায়তা নিশ্চিত করতে হবে। রোববার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ক্ষুদ্র উদ্যোক্তা ও পণ্য উৎপাদনকারীদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অর্থমন্ত্রী জানান, দক্ষতা উন্নয়ন, ডিজাইনিং এবং ব্র্যান্ডিং সহায়তার মাধ্যমে পূর্বে ৭০০-৮০০ টাকার যে পণ্য বিক্রি হতো, এখন তা ২ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে। এছাড়া রিয়েল টাইমে এসব পণ্য অনলাইনে বিক্রির সুযোগ তৈরি করা হচ্ছে। থিয়েটার, সিনেমা ও সংগীতের মতো সৃজনশীল খাতের মানুষদেরও মনিটাইজেশনের আওতায় আনা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গণতন্ত্রীকরণ সরকারের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় কৃষক কার্ড, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে গৃহবধূদের হাতে আর্থিক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে, যা তাদের সামাজিক মর্যাদা বাড়াবে এবং পরিবারের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি ঘটাবে। এবারের বাজেটে প্রতিবন্ধীদের জন্য যে সুযোগ-সুবিধা রাখা হয়েছে, তা এদেশের ইতিহাসে এক অনন্য উদাহরণ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...