প্রেমিকের প্ররোচনায় মডেল রিধিকার আত্মহত্যা, আসামি কারাগারে

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ১০:২৬ এএম
প্রেমিকের প্ররোচনায় মডেল রিধিকার আত্মহত্যা, আসামি কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির (লিনা আক্তার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১৫ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। নিহতের মা বাদি হয়ে প্রেমিক হাসিবুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই প্রেমিককে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাটারা থানা সূত্রে জানা যায়, নিহত লিনা আক্তার (২৬) দীর্ঘদিন ধরে হাসিবুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে তাদের মধ্যে পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে বারবার বিবাদ হতো। মায়ের অভিযোগ, হাসিবুর শারীরিক ও মানসিকভাবে তার মেয়েকে নির্যাতন করতেন এবং একাধিকবার আত্মহত্যার প্ররোচণা দেন। গত ১৪ আগস্ট গভীর রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ফোনে হাসিবুরের সঙ্গে লিনার ঝগড়া হয়।

ময়ের অভিযোগ অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় এসে দরজায় ডাকাডাকি করেন হাসিবুর। বন্ধুরা দরজা খুললে তিনি দাবি করেন, কথার মায়ায় লিনা ফাঁস দিয়েছেন। পরে শয়নকক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। তাড়াহুড়ো করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ভিডিও কলে কথা বলার সময় হাসিবুরের প্ররোচনায়ই লিনা আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার আসামি হাসিবুরকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...