১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়, উপস্থিত থাকবেন শীর্ষ উপদেষ্টারা

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৮:২১ এএম
১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়, উপস্থিত থাকবেন শীর্ষ উপদেষ্টারা

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে এতে সরকারের গত ছয় মাসের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এছাড়া প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজি বিষয়ক সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, স্বাস্থ্য বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গণমাধ্যমের প্রশ্নের উত্তর তুলে ধরা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...