রাজধানীতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, কমছে তাপমাত্রা

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ১০:১৩ এএম
রাজধানীতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, কমছে তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। এর সাথে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

সকাল ৬টায় রেকর্ড করা তথ্য অনুযায়ী ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...