নরসিংদী জেল ভেঙে পলাতক জঙ্গি জুয়েল ডেমরায় বোমাসহ গ্রেফতার
রাজধানীর ডেমরা থেকে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদকে দুটি হাতবোমাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমা দুটি শক্তিশালী এবং ওই জঙ্গির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দেওয়া হবে।
ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা জোন ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমা বিশেষজ্ঞ নাজমুল হাসান ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। অভিযানে তার কাছ থেকে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়। এ সময় আরেকজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলে দাঙ্গার পর নয় জঙ্গির সঙ্গে তিনিও পালিয়ে যান। পরে ছয়দিন পর ২৫ জুলাই তাকে পুনরায় আটক করা হলেও ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সেপ্টেম্বরে জামিনে মুক্ত হন তিনি। পরবর্তীতে তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হলে তার কাছ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। বোমা দুটি পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম নিরাপদে নিষ্ক্রিয় করে।
সম্পর্কিত খবর
দেশের ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার
প্রত্যেকের ভাগ্য পরিবর্তনে অর্থনীতির গণতন্ত্রায়ন জরুরি: অর্থমন্ত্রী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ১৩২৯ মামলা, ডাম্পিং ৪৯৩
রূপপুরে নিরাপত্তা নিশ্চিতে তাড়াহুড়ো নয়: সব পরীক্ষা শেষে চালুর ঘোষণা
কাঠমান্ডুতে ঢাকাগামী বিমানে ত্রুটি, ফিরলেন ১২৭ যাত্রী

আরও পড়ুন

নরসিংদী জেল ভেঙে পলাতক জঙ্গি জুয়েল ডেমরায় বোমাসহ গ্রেফতার
রাজধানীর ডেমরা থেকে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদকে দুটি হাতবোমাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমা দুটি শক্তিশালী এবং ওই জঙ্গির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দেওয়া হবে।
ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা জোন ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমা বিশেষজ্ঞ নাজমুল হাসান ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। অভিযানে তার কাছ থেকে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়। এ সময় আরেকজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলে দাঙ্গার পর নয় জঙ্গির সঙ্গে তিনিও পালিয়ে যান। পরে ছয়দিন পর ২৫ জুলাই তাকে পুনরায় আটক করা হলেও ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সেপ্টেম্বরে জামিনে মুক্ত হন তিনি। পরবর্তীতে তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হলে তার কাছ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। বোমা দুটি পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম নিরাপদে নিষ্ক্রিয় করে।
সম্পর্কিত খবর
দেশের ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর…
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার…
প্রত্যেকের ভাগ্য পরিবর্তনে অর্থনীতির গণতন্ত্রায়ন জরুরি: অর্থমন্ত্রী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ১৩২৯ মামলা, ডাম্পিং…
রূপপুরে নিরাপত্তা নিশ্চিতে তাড়াহুড়ো নয়: সব পরীক্ষা শেষে…