মাদক সেবনে বাধা দেওয়ায় পোশাককর্মী মিতুলকে কুপিয়ে হত্যা, আটক ১০

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৬:২১ এএম
মাদক সেবনে বাধা দেওয়ায় পোশাককর্মী মিতুলকে কুপিয়ে হত্যা, আটক ১০

রাজধানীতে মাদক সেবনের সময় বাধা দেওয়ার জেরে এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (১৫ আগস্ট) রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

জানা গেছে, নিহত মিতুল ইসলাম রাজধানীর একটি মার্কেট এলাকায় কিছু তরুণকে মাদক সেবন করতে দেখতে পান এবং তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন: মো. রাহিম আহম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...