মাদারীপুরে বসেই ঢাকায় ডাকাতি ও ছিনতাই চালাতেন ৪৫ মামলার তৈয়ব
রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটানোর প্রধান মাস্টারমাইন্ড মো. তৈয়ব আলী সরদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এই তৈয়বের বিরুদ্ধে সারা দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ৪৫টি মামলা রয়েছে। আটক হওয়ার পর তার দেওয়া তথ্যমতে তার দলের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, গত ১৩ আগস্ট রাত থেকে ১৫ আগস্ট পর্যন্ত টানা অভিযান চালিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, জামিনে থেকে তৈয়ব আলী দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করেই ঢাকার অপরাধ জগত নিয়ন্ত্রণ করছিলেন। কিছু কিছু ঘটনায় তিনি সরাসরি উপস্থিত থাকলেও বেশিরভাগ সময় মাদারীপুর থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তার দলকে নির্দেশনা দিতেন। তার দলের সদস্যরা সাধারণত পুলিশ বা ডিবির পোশাক পরে সাধারণ মানুষকে তল্লাশির নামে আটকে রেখে মূল্যবান সম্পদ ছিনতাই করত।
সম্পর্কিত খবর
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা…
সিলিন্ডার-মাছে অনিয়ম ধরা, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইনে টিন সার্টিফিকেট করতে যেসব ডকুমেন্ট রাখতে হবে হাতে
মন্ত্রিসভার অনুমোদন, ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি
ক্যাম্পাসের অরাজনৈতিক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়া, অভিযোগ ছাত্রদল সভাপতির
দুর্গোৎসবে সব সম্প্রদায় নিরাপদ, বিশ্বের কাছে তুলে ধরব: ডিসি জাহিদ

আরও পড়ুন

মাদারীপুরে বসেই ঢাকায় ডাকাতি ও ছিনতাই চালাতেন ৪৫ মামলার তৈয়ব
রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটানোর প্রধান মাস্টারমাইন্ড মো. তৈয়ব আলী সরদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এই তৈয়বের বিরুদ্ধে সারা দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ৪৫টি মামলা রয়েছে। আটক হওয়ার পর তার দেওয়া তথ্যমতে তার দলের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, গত ১৩ আগস্ট রাত থেকে ১৫ আগস্ট পর্যন্ত টানা অভিযান চালিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, জামিনে থেকে তৈয়ব আলী দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করেই ঢাকার অপরাধ জগত নিয়ন্ত্রণ করছিলেন। কিছু কিছু ঘটনায় তিনি সরাসরি উপস্থিত থাকলেও বেশিরভাগ সময় মাদারীপুর থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তার দলকে নির্দেশনা দিতেন। তার দলের সদস্যরা সাধারণত পুলিশ বা ডিবির পোশাক পরে সাধারণ মানুষকে তল্লাশির নামে আটকে রেখে মূল্যবান সম্পদ ছিনতাই করত।
সম্পর্কিত খবর
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭…
সিলিন্ডার-মাছে অনিয়ম ধরা, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইনে টিন সার্টিফিকেট করতে যেসব ডকুমেন্ট রাখতে হবে…
মন্ত্রিসভার অনুমোদন, ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি
ক্যাম্পাসের অরাজনৈতিক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়া, অভিযোগ ছাত্রদল…
দুর্গোৎসবে সব সম্প্রদায় নিরাপদ, বিশ্বের কাছে তুলে ধরব:…