কাঠমান্ডুতে ঢাকাগামী বিমানে ত্রুটি, ফিরলেন ১২৭ যাত্রী
নেপালের কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় রোববার বিকালে উড্ডয়ন বাতিল করতে হয়েছে। বিজি-৩৭২ নম্বরের ওই ফ্লাইটটি রানওয়েতে যাওয়ার পূর্ব মুহূর্তে ত্রুটি ধরা পড়লে বিমানটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এতে ফ্লাইটটির ১২৭ যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
বিকেল ৩টায় বোর্ডিং শুরু হওয়ার কথা থাকলেও ৪টার দিকে বিমানটি টার্মিনাল ছাড়ে। তবে রানওয়ের কাছাকাছি পৌঁছালেই পাইলট কারিগরি সমস্যার কথা জানিয়ে ফ্লাইটটি ফিরিয়ে আনেন। পরে সব যাত্রীকে নামিয়ে টার্মিনাল ভবনে অপেক্ষা করতে বলা হয়। দীর্ঘ সময় ধরে বসে থাকার পরও কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা বা ফ্লাইট ছাড়ার সময় নির্দিষ্ট করে বলতে পারেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
যাত্রী এস এম নুরুজ্জামান জানান, শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন। অন্যদিকে বিমান বাংলাদেশের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, ত্রুটি মেরামত কাজ চলছে। তবে ঠিক কত সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়। তিনি জানান, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জে রাখা হয়েছে এবং অন্যদের প্রয়োজনীয় সুযোগ দেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত মুশফিক
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর
ছাদের সৌরবিদ্যুৎ গ্রিডে দিলে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা পাবেন…

আরও পড়ুন

কাঠমান্ডুতে ঢাকাগামী বিমানে ত্রুটি, ফিরলেন ১২৭ যাত্রী
নেপালের কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় রোববার বিকালে উড্ডয়ন বাতিল করতে হয়েছে। বিজি-৩৭২ নম্বরের ওই ফ্লাইটটি রানওয়েতে যাওয়ার পূর্ব মুহূর্তে ত্রুটি ধরা পড়লে বিমানটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এতে ফ্লাইটটির ১২৭ যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
বিকেল ৩টায় বোর্ডিং শুরু হওয়ার কথা থাকলেও ৪টার দিকে বিমানটি টার্মিনাল ছাড়ে। তবে রানওয়ের কাছাকাছি পৌঁছালেই পাইলট কারিগরি সমস্যার কথা জানিয়ে ফ্লাইটটি ফিরিয়ে আনেন। পরে সব যাত্রীকে নামিয়ে টার্মিনাল ভবনে অপেক্ষা করতে বলা হয়। দীর্ঘ সময় ধরে বসে থাকার পরও কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা বা ফ্লাইট ছাড়ার সময় নির্দিষ্ট করে বলতে পারেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
যাত্রী এস এম নুরুজ্জামান জানান, শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে আছেন। অন্যদিকে বিমান বাংলাদেশের কাঠমান্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, ত্রুটি মেরামত কাজ চলছে। তবে ঠিক কত সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়। তিনি জানান, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জে রাখা হয়েছে এবং অন্যদের প্রয়োজনীয় সুযোগ দেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত…
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য:…
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল…
ছাদের সৌরবিদ্যুৎ গ্রিডে দিলে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০…