ডেমরায় বোমাসদৃশ বস্তু: নরসিংদীর পলাতক জঙ্গি জুয়েল আটক
রাজধানীর ডেমরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি ধরতে গিয়ে এসব বস্তুর সন্ধান মেলে। এ সময় ওই বাড়ি থেকে নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নিঝুমবাগ এলাকার ওই বাড়িটিতে অভিযানের খবর আসে। পরে বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থল থেকে কিছু দূরে সরিয়ে রাখা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত আসামিকে ধরতেই এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সন্ধানে ওই বাড়িতে তল্লাশি চালালে দুটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। বোম্ব ডিসপোজাল ইউনিট একটি বস্তু নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। অপরটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।
সম্পর্কিত খবর
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে
সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের নতুন দায়িত্ব
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও পদায়ন
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫ জন কারাগারে

আরও পড়ুন

ডেমরায় বোমাসদৃশ বস্তু: নরসিংদীর পলাতক জঙ্গি জুয়েল আটক
রাজধানীর ডেমরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি ধরতে গিয়ে এসব বস্তুর সন্ধান মেলে। এ সময় ওই বাড়ি থেকে নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নিঝুমবাগ এলাকার ওই বাড়িটিতে অভিযানের খবর আসে। পরে বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থল থেকে কিছু দূরে সরিয়ে রাখা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত আসামিকে ধরতেই এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সন্ধানে ওই বাড়িতে তল্লাশি চালালে দুটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। বোম্ব ডিসপোজাল ইউনিট একটি বস্তু নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। অপরটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।
সম্পর্কিত খবর
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…
সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের…
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা…
জনস্বার্থে শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি ও…
চাকরির লোভ দেখিয়ে শ্রমিক শোষণ, মাল্টায় বাংলাদেশিসহ ৫…