রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ১৩২৯ মামলা, ডাম্পিং ৪৯৩
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৩২৯টি মামলা দাখিল করা হয়েছে। এছাড়া অভিযানের অংশ হিসেবে ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী রোববার (১৬ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাফিক রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—সব বিভাগেই এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩৪টি মামলা করা হয়েছে মিরপুর বিভাগে। এরপর মতিঝিলে ২৩০টি, উত্তরায় ২০৪টি, লালবাগে ১৩৫টি, তেজগাঁওয়ে ১২২টি, গুলশানে ১১৬টি, ওয়ারীতে ৯৮টি এবং রমনায় ৯০টি মামলা দাখিল করা হয়।

সর্বোচ্চ মামলা হওয়া মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৭টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মতিঝিল ও উত্তরা বিভাগেও বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। লালবাগ, তেজগাঁও, গুলশান, রমনা ও ওয়ারী বিভাগেও একই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ১৩২৯ মামলা, ডাম্পিং ৪৯৩
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৩২৯টি মামলা দাখিল করা হয়েছে। এছাড়া অভিযানের অংশ হিসেবে ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী রোববার (১৬ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাফিক রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—সব বিভাগেই এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩৪টি মামলা করা হয়েছে মিরপুর বিভাগে। এরপর মতিঝিলে ২৩০টি, উত্তরায় ২০৪টি, লালবাগে ১৩৫টি, তেজগাঁওয়ে ১২২টি, গুলশানে ১১৬টি, ওয়ারীতে ৯৮টি এবং রমনায় ৯০টি মামলা দাখিল করা হয়।

সর্বোচ্চ মামলা হওয়া মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৭টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মতিঝিল ও উত্তরা বিভাগেও বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। লালবাগ, তেজগাঁও, গুলশান, রমনা ও ওয়ারী বিভাগেও একই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…