রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মাদকদ্রব্য ও আলামতসহ এদের গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুরে ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মতিঝিল ও গুলশানে ৫৭ জন করে, উত্তরায় ৪৯ জন, ওয়ারীতে ৪৬ জন, লালবাগে ৩৪ জন, রমনায় ৩১ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে আটক করেছে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে তারেক রহমানের জনসভা: কানায় কানায় পূর্ণ মাঠ ও সড়ক
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার, আদালতে নেওয়া হচ্ছে
মায়ের অনুরোধে ভিসা সেন্টারে শিশুদের ‘খেলা ঘর’ চালু
চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাটহাজারী-ফটিকছড়িতে উৎসবমুখর আবহ
ত্রুটি কাটিয়ে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান বাংলাদেশের ফ্লাইট

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মাদকদ্রব্য ও আলামতসহ এদের গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুরে ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মতিঝিল ও গুলশানে ৫৭ জন করে, উত্তরায় ৪৯ জন, ওয়ারীতে ৪৬ জন, লালবাগে ৩৪ জন, রমনায় ৩১ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে আটক করেছে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
হাটহাজারীতে তারেক রহমানের জনসভা: কানায় কানায় পূর্ণ মাঠ…
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বাড়াল…
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার, আদালতে…
মায়ের অনুরোধে ভিসা সেন্টারে শিশুদের ‘খেলা ঘর’ চালু
চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাটহাজারী-ফটিকছড়িতে উৎসবমুখর আবহ
ত্রুটি কাটিয়ে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান…