ভিসি ভবনের সামনে ‘পালাবে না’ শুনে হাসি, শহীদদের দৃশ্যে নীরব রিকশাচালকরা

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ১২:২৭ এএম
ভিসি ভবনের সামনে ‘পালাবে না’ শুনে হাসি, শহীদদের দৃশ্যে নীরব রিকশাচালকরা

আগামী ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দুই বছর পূর্তির আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা বৃহৎ ডিসপ্লে বোর্ডে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে হাস্যরসে মেতে ওঠেন রিকশাচালকরা। মঙ্গলবার রাতে উপাচার্য বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। তবে বক্তব্যের পরপরই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মরদেহের দৃশ্য আসলে তাদের মুখে ফিরে আসে গম্ভীরতা।

সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার দেওয়া বক্তব্য ‘শেখ হাসিনা পালায় না’ স্লোগানটি পর্দায় ভেসে উঠলে সেখানে থাকা অর্ধশতাধিক রিকশাচালক হাসতে শুরু করেন। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ঢাবি ক্যাম্পাসের শাহবাগ, চারুকলা ও ভিসি ভবনসহ বিভিন্ন স্থানে এসব বোর্ড বসানো হয়েছে। এতে ওই সময়ের আন্দোলন, সহিংসতা এবং সরকারি বাহিনীর গুলিতে নিহতদের ছবি ও ভিডিও প্রদর্শন করা হচ্ছে।

রাতের অন্ধকারে ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে রিকশাচালক, পথচারী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে এসব ঐতিহাসিক মুহূর্তের প্রামাণ্যচিত্র দেখছেন। বিগত সরকারের অপশাসন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করতেই এই আয়োজন বলে মনে করা হচ্ছে। দুই বছর আগের ওই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজন উপভোগ করছেন দর্শকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...