লালখান বাজারে চসিকের অভিযান: ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ সড়কের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ওই এলাকার দুই পাশের ফুটপাথে গড়ে ওঠা প্রায় ৫০টি অবৈধ দোকান ও ফুড কার্ট অপসারণ করা হয়েছে।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), কোতোয়ালি থানা পুলিশ এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান পরবর্তী প্রতিক্রিয়ায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাথ দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের হাঁটার পথ সুগম করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

লালখান বাজারে চসিকের অভিযান: ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ সড়কের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ওই এলাকার দুই পাশের ফুটপাথে গড়ে ওঠা প্রায় ৫০টি অবৈধ দোকান ও ফুড কার্ট অপসারণ করা হয়েছে।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), কোতোয়ালি থানা পুলিশ এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান পরবর্তী প্রতিক্রিয়ায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাথ দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের হাঁটার পথ সুগম করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…