দুর্নীতি তদন্তে ৪ প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, চিঠি জারি

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ১১:২১ পিএম
দুর্নীতি তদন্তে ৪ প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, চিঠি জারি

দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে সিটি করপোরেশনের চার প্রকৌশলী যাতে অনিয়ন্ত্রিতভাবে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় সরকার বিভাগ। ২৬ জুলাই জারি করা এক আনুষ্ঠানিক চিঠিতে এ চার কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে বাধা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং ইমিগ্রেশন সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার আওতায় আসা কর্মকর্তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান এবং বরিশাল সিটি করপোরেশনে বদলি হওয়া ঢাকা দক্ষিণের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা মুক্তারের নামও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যার তদন্ত চলমান রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যেন কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন অধিদপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সব স্থল ও বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এই তথ্য প্রেরণ করা হয়েছে যাতে তারা দেশ ছাড়ার চেষ্টা করলে তা প্রতিহত করা যায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...