চট্টগ্রামে ঈগল পরিবহনের তাণ্ডব, মেয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন মা

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ১১:০৯ পিএম
চট্টগ্রামে ঈগল পরিবহনের তাণ্ডব, মেয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ হারালেন মা

চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নূর আয়েশা (৬৫) নামের এক বৃদ্ধা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নূর আয়েশা সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং হাফেজ আহমদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্বজনদের সাথে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...