মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ আসামি গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ১০:২৪ পিএম
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ আসামি গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহিন মিয়া (২০), মো. বিশাল কাজী (১৯), আকতার হোসেন (২১), মো. মাহফুজুর রহমান মহান (১৯), মো. সাহারুল হোসেন সাকির (২১), মো. সাব্বির হোসেন (৩০), মো. আহনাফ তাসনিম (২৭), মো. সাজিদ হাসান (২৪), সৌরভ সরকার দীপ (১৯), সাকিব হাসান (১৯), মো. নাফিউল হাসান ছুমামা (২১), মুক্তারিন (১৯), মো. সুমন (২১), মো. শহিদুল ইসলাম (২৫), মইনুদ্দিন জিলানী (৩২), মো. রিয়াজ (২৭), মো. রনি (২৭), মো. জয়নাল হোসেন (২৩), মো. রিফাতুল ইসলাম (৩৫), মো. নজরুল ইসলাম (২৮), তরিকুল ইসলাম সুমন (২৮), মো. রাকিব হাওলাদার (২১), মো. হাসান (২৮), চন্দন বালা (২৪), মো. ইকবাল হোসেন (২০), মো. শাকিল মণ্ডল (২৫), মো. তৌহিদুল ইসলাম (৪১), মো. ওবাইদুল (১৯), ইমরান জমাদ্দার (২৩), মো. তানজিল ইসলাম (২০), ওমর ফারুক মুনিম (২০), লিমন গাজী লিফাত (২৪), মামুন ইসলাম (২৪), মো. সাইমুন (১৯), আল আমিন (৩০), মো. মোজাম্মেল খান (২৫), মো. মনির হোসেন (৪৫), মো. আমির হোসেন (৩২), শাহদাত হোসেন (৩৯), মো. মোবারক (২৫) এবং মো. শিমুল বিশ্বাস (৩৮)।

পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্তরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়াও, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...