অনলাইনে মানবপাচার রুখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর পদক্ষেপের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ২:২৪ এএম
অনলাইনে মানবপাচার রুখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর পদক্ষেপের ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভুয়া ডিজিটাল প্রলোভন ও সাইবার স্ক্যাম ব্যবহার করে আন্তর্জাতিক মানবপাচার চক্রগুলো এখন মানুষকে দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে। তিনি মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে মানবপাচার বিষয়ক একটি আলোকচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই অপরাধ শুধু ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে না, সমাজের ভিত্তিকেও দুর্বল করে। তাই প্রযুক্তিভিত্তিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

চলতি বছরের বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের প্রতিপাদ্যের ওপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সিন্ডিকেটগুলো মানুষকে বিদেশে নিয়ে প্রতারণামূলক কাজ ও সাইবার স্ক্যামে জড়িয়ে দিচ্ছে। এ মোকাবিলায় শিগগিরই ‘কাউন্টারিং সাইবার এনাবেল্ড হিউম্যান ট্রাফিকিং থ্রু টেকনোলজি’ নামে একটি বিশেষ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে ডিজিটাল পাচার রোধে শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা দেওয়া হবে।

অনুষ্ঠানে ‘লিসেন’ গ্রন্থের মাধ্যমে উদ্ধারপ্রাপ্তদের ভোগান্তির কথা তুলে ধরা হয়। মন্ত্রী বলেন, এই গ্রন্থ সমাজে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। তিনি একক প্রচেষ্টার ব্যর্থতার কথা উল্লেখ করে সব মহলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় আইওএম উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস, কইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্ডসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...